২২ জানুয়ারি ২০২৬, বৃহস্পতিবার

বাবরের চেয়ে কোহলিকে এগিয়ে রাখলেন শেবাগ

- Advertisement -

বর্তমান সময়ের অন্যতম সেরা ব্যাটার বিরাট কোহলি ও বাবর আজম। পাকিস্তানের যেমন ভরসার প্রতীক বাবর ঠিক তেমনি কোহলির ব্যাটের দিকে তাকিয়ে থাকে ভারতীয় সমর্থকরা। বিশ্বকাপে এই দুজনের মধ্যে কে সবচেয়ে বেশি ভালো করবেন নিজেদের মতো করে মতামত দিচ্ছেন সাবেক ক্রিকেটার ও বিশ্লেষকরা। কেউ কোহলিকে এ টুর্নামেন্টের সেরা ব্যাটার হিসেবে দেখছেন তো কেউ বাবরকে। চুপ থাকেননি ভারতের সাবেক ওপেনার বীরেন্দ্রর শেবাগও।

তার মতে বিশ্বকাপে বাবরের চেয়ে কোহলির ভালো করার সম্ভাবনা বেশি। কি কারণে কোহলি ভালো করবেন সেটির ব্যাখ্যাও দিয়েছেন শেবাগ। ক্রিকবাজে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “বাবর আজম একজন ভালো খেলোয়াড়। সে বড় রান করতে পারে। তবে আমি বিরাট কোহলির মধ্যে যে ক্ষুধা দেখি, তা আর কারও মধ্যে দেখি না। এমনকি আজও একই আবেগ এবং মানসিকতা নিয়ে সে মাঠে নামে”

পাকিস্তান দলের বাবরের উপর নির্ভরশীলতা বেশি। এই কারণেই বিশ্বকাপে কোহলির চেয়ে পিছিয়ে থাকবেন বাবর এমনটাই মনে করেন শেবাগ। তার মতে ভারত শুধুমাত্র কোহলির উপর নির্ভরশীল নয়। তাই কোহলির চাপ থাকে কম, ভালো করার সম্ভাবনাও বাড়ে।

ভারতের সাবেক ক্রিকেটার বীরেন্দ্রর শেবাগ

“বাবর ভালো ব্যাটসম্যান। ব্যাপার হচ্ছে দল তার ওপর নির্ভরশীল। কিন্তু ভারত শুধুই কোহলির ওপর নির্ভরশীল নয়। তার কাজ সহজ করার জন্য দলে আরও ব্যাটসম্যান আছে। যখন কোনো দল একজন খেলোয়াড়ের ওপর অনেক বেশি নির্ভর করে, তখন সে খেলোয়াড়ের ওপর অনেক চাপ থাকে। তাদের পারফরম্যান্সও তখন আর অত ভালো হয় না”– বলেছেন শেবাগ

বিশ্বকাপের আগে দারুণ ছন্দে আছে বাবর ও কোহলি। দেখা যাক, বৈশ্বিক এই টুর্নামেন্টে কে কাকে ছাড়িয়ে যায়।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img